ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে HEAT প্রকল্পের আওতায় “Artificial Intelligence and Education Policy Lab”–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য , উপ-উপাচার্য, HEAT প্রকল্পের পরিচালক এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,বিভাগীয় প্রধান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন "এই ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ, নীতিনির্ধারণে উদ্ভাবনী চিন্তা এবং একাডেমিক উৎকর্ষ সাধনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।" ভবিষ্যতে এই ল্যাব শিক্ষার্থীদের, বিশেষ করে TVET শিক্ষা ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন
এসময় প্রকল্প পরিচালক বলেন "সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উদ্যোগকে একটি সফল ও টেকসই প্ল্যাটফর্মে রূপ দিতে বদ্ধপরিকর।"
এসময় ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন " এটিই দেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও অ্যাডুকেশন পলিসি ল্যাব।" এই ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রানের ডুয়েট শিক্ষা ও গবেষণার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো।"
১৩৪ বার পড়া হয়েছে
