সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

ধান্দাবাজ ভুয়া মুক্তিযোদ্ধার দাপটে তটস্থ এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের কাজী হাবিবুর রহমানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে তার আপন ছোট ভাই কাজী মতিউর রহমানের বিরুদ্ধে।

গত পরশু শনিবার ( ২৮ মার্চ) প্রকাশ্য দিবালোকে এই মারধরের ঘটনা ঘটে।ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ আছে কাজী মতিউর রহমান একজন ভুয়া মুক্তিযোদ্ধা।ভুক্তভোগী কাজী হাবিবুর রহমান বলেন, পৈত্রিক সম্পত্তি সূত্রে পাওয়া আমার জমিতে থাকা গাছ আমি কাটতে যাই, আমার ছোট ভাই কাজী মতিউর রহমান আমাকে গাছ কাটতে বাধা দেয়। এসময় সে লাঠি নিয়ে আমার উপর হামলা চালায়।এতে আমি আহত হই। এখন আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না।

কাজী হাবিবুর রহমান বলেন,কাজী মতিউর রহমান মুক্তিযোদ্ধা কিনা এ বিষয় তা আমার জানা নেই।

সরজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে মুক্তিযোদ্ধা বনে যাওয়া কাজী মতিউর রহমানের দাপটে এলাকাবাসী থাকত তটস্থ, সর্বদা মুজিবকোর্ট পরে থাকা কাজী মতিউর রহমান এখন খোলস পাল্টানোর চেষ্টা করছেন।এ নিয়ে ৫ আগস্টের পরে অনেক লেখালেখি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকার নিরীহ মানুষকে দমনে তিনি ব্যবহার করেছেন ভান্ডারিয়া থানার তৎকালীন ওসি( বর্তমান চাকুরীচ্যুত) আসিকুজ্জামানসহ একজন এএসআইকে।

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম-আহ্বায়ক পৈকখালীর বাসিন্দা কাজী বজলুর রহমান জানান, কাজী মতিউর রহমান একজন ভুয়া মুক্তিযোদ্ধা। একসময় সে সন্দেহজনক মুক্তিযোদ্ধা হিসেবেও তালিকাভুক্ত ছিলো। বিগত সরকারের সময় সে আমাদেরকে মামলা মোকর্দমা দিয়ে হয়রানি করেছে। তার বিরুদ্ধে আমরা বিগত সরকারের সময় অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট আত্মীয়কে ম্যানেজ করে সে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে।

এরপর তিনি (কাজী বজলুর) বলেন, আমরা তার মুক্তিযোদ্ধার সনদ বাতিলের জন্য আবারো আবেদন জানাবো। মুক্তিযোদ্ধা পরিচয়ে সুযোগ সুবিধা নেয়া কাজী মতিউর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানাবো আমরা।

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ খলিলুর রহমান মৃধা জানান,মতিউর রহমান শতভাগ একজন ভুয়া মুক্তিযোদ্ধা। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে সে অনেক মানুষকে মামলায় ফাসিয়েছে। এখন সে আবার বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করার জন্য ব্যস্ত। আমি তার শাস্তি দাবি করছি।

এলাকার আরেকটি সূত্র জানিয়েছে, কাজী মতিউর রহমান এর হয়রানি থেকে রেহাই পায়নি পৈকখালী নিবাসী সর্বজন শ্রদ্ধেয় সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ আবুল বাশার(মৃত)।মতিউর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পৈকখালী নিবাসী সৈয়দ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় ভুয়া অভিযোগ দেয়, এরপরে পুলিশ দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে পুলিশ, (মতিউর রহমানের) ছেলে-মেয়েরা ও তাদের সাথে থাকা বেশ কয়েকজন সন্ত্রাসী দেলোয়ার হোসেনের স্ত্রীকে হুমকি-ধামকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে । এতে দেলোয়ার হোসেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

এই বিষয়ে কাজী মতিউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন