পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতির মায়ের ইন্তেকালে মাসুদ সাঈদীর শোক
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিনের শ্রদ্ধেয় মা হালিমা বেগম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।
হালিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী।
আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাসুদ সাঈদী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
মাসুদ সাঈদী শোকবার্তায় আরও বলেন, এ শোক সহ্য করার তাওফিক আল্লাহ যেন পরিবারের সদস্যদের দান করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
কিডনি জনিত কারণে দীর্ঘ এক মাস ধরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন, মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০
১৪১ বার পড়া হয়েছে
