সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর পর এবার ১৩৯ কার্টুন খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিয়েছেন। পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছেন বলে জানান তিনি।

বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন।

মাসুদ সাঈদী এমপির পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনোদিন কাউকে খেজুর দেয়নি।

আলোচিত এই খেজুর বহুবছর ধরে (আমার জানামতে ৮০'র দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগনের জন্য উপহার হিসেবে আসে। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের King Salman Humanitarian Aid and Rilief Center বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দূর্যোগ মন্ত্রণালয়ের অধীন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টুন খেজুর পেয়েছি। তারমধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টুন, নাজিরপুর উপজেলা ২৪ কার্টুন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টুন পেয়েছি।

পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মত উপজেলা প্রশাসন আমাদের ৩টি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টুন খেজুর অসহায় ও দুঃস্থ মানুষ এবং মাদ্রাসা/ইয়াতিম খানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।

অন্ততঃ খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দূর্নীতি হয়েছে- এমন কোনো খবর আমার জানা নেই। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়- সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।

৫১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন