সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
শিক্ষা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান ও উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সার্বিক উন্নয়ন কার্যক্রমকে পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) বেলা ১২:০০ ঘটিকায় রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতি (QCBS) অনুসরণ করে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস এবং সিইজিআইএস-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্যোগ (JV) প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস), স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস) এবং সিইজিআইএস-এর প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন, সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির শর্তানুযায়ী, পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার (০৪) মাসের মধ্যে পিরোজপুর পৌরসভার অন্তর্ভুক্ত কদমতলা ও ব্রাহ্মণকাঠি মৌজায় অবস্থিত প্রায় ৭৫ একর জমির ওপর নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান, বিস্তারিত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) প্রস্তুত ও দাখিল করবে।

এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং একটি পরিবেশবান্ধব ও টেকসই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন