সারাদেশ
পিরোজপুরে বেপরোয়া বাসের ধাক্কায় রিকশাযাত্রী মো. আলী আকবর গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৬ তারিখ পিরোজপুর শহরের নিমতলা, ডুমুরতলা ৯নং ওয়ার্ড এলাকায়।
পিরোজপুরে বাসের ধাক্কায় রিকশাযাত্রী গুরুতর আহত, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরে বেপরোয়া বাসের ধাক্কায় রিকশাযাত্রী মো. আলী আকবর গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৬ তারিখ পিরোজপুর শহরের নিমতলা, ডুমুরতলা ৯নং ওয়ার্ড এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. আলী আকবর পিরোজপুর সিও অফিস মোড় থেকে রিকশাযোগে হুলারহাটে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নিমতলা ব্রিজ থেকে নামার সময় পেছন দিক থেকে আসা একটি বাস রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি রাস্তার পাশে উল্টে পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা সিটি মেডিকেলে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৭১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন
