সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

কুমিল্লায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পাওয়ায় স্ত্রী লিজা আক্তারকে (২৮) শারীরিক নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও যৌথ অভিযানে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকা থেকে মো. দুলাল (৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল বুড়িচং পূর্ণমতি গ্রামের আবদুল বারেকের পুত্র এবং পেশায় রাজমিস্ত্রী।

র‌্যাব জানায়, গত ৭ জানুয়ারি সকাল ১১টায় দুলাল নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছ থেকে টাকা চাইলে না পেয়ে তার উপর বিরূপ আচরণ শুরু করে। তার সন্তানদের সামনে দুলাল লিজা আক্তারের ঘাড় ও তলপেটে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং একপর্যায়ে গুরুতর আঘাত করার জন্য তার গোপনাঙ্গে বাঁশ প্রয়োগ করে। আহত অবস্থায় লিজাকে পরিবারের সদস্য ও স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল হত্যার দায় স্বীকার করেছে। আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন