সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
জাতীয়

ডিম নিক্ষেপ ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে "অনাকাঙ্ক্ষিত" বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাতে (স্থানীয় সময়) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

ডিম নিক্ষেপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি বাংলাদেশ কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

এদিন জাতিসংঘে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বৈঠকে ‘স্যোশাল বিজনেস’ বিষয়ক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন এবং পরে আরও একটি আয়োজনে অংশগ্রহণ করেন। এ সময় তাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার পাশাপাশি আরও দুজন এ সম্মাননা পান বলে জানান প্রেস সচিব।

তিনি আরও জানান, ভারতের জন্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর–এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ নির্বাচন আয়োজনের জন্য মোটামুটি প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।”

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আসিয়ানের সদস্যপদ অর্জনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলাপ হয়।

শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি। আলোচিত বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।”

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন