সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

বান্দরবানে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

মো.আরিফ,বান্দরবান 
মো.আরিফ,বান্দরবান 

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন COP30 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংলাপ।

“COP 30 Road to Belem: Climate Action এ জনগণের কণ্ঠস্বর” শীর্ষক এই সংলাপের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরে বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বুধবার বান্দরবান পৌরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বান্দরবান জেলা শাখা। গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)-এর আর্থিক সহায়তায় আয়োজিত এই সংলাপে সরকারি-বেসরকারি সংস্থা, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মীসহ সাতটি আদিবাসী ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশগ্রহণ করেন।

সংলাপে পাহাড়ি অঞ্চলের পানির সংকট, জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব, টেকসই কৃষি চর্চা, বন সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সংলাপের মূল লক্ষ্য হলো—তৃণমূল জনগণের বাস্তবতা ও চাহিদাকে আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, বিশেষ করে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় COP30 সম্মেলনের আগে।

অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আঞ্চলিক সংলাপ নিয়মিত আয়োজন করা হলে জলবায়ু ইস্যুতে স্থানীয় কণ্ঠস্বর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও শক্তভাবে প্রতিফলিত হবে।

৬৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন