সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

ধামরাইয়ে পরকীয়ার জেরে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ৪

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে পরকীয়া সম্পর্কের জেরে ছুরিকাঘাতে ফজলুল হক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছেন প্রধান অভিযুক্তসহ কয়েকজন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এ তথ্য জানান।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়ির ভিটা এলাকায় একটি ব্রিজের কাছে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলাম (৪০)-কে ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। মফিজুল এখনও চিকিৎসাধীন।

ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—সাভারের রাকিব হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের মজনু শেখ (৪২), ভোলার হোসেন আলী (২০) এবং মানিকগঞ্জের শাহীন মিয়া ওরফে নাইম (২২)। অভিযানে তিনটি ধারালো সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন আকাইল ওরফে আকাশ নামের এক ব্যক্তি, যিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল, মফিজুল এবং আকাশের স্ত্রী একসঙ্গে ঘুরতে গেলে আকাশ ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মঙ্গলবার ধামরাই থানায় একটি মামলা (নম্বর-৩৪) দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন