জাতীয়
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগের দিন, সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন পরীক্ষার্থীরা।
পরদিন (মঙ্গলবার) সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সচিব ও তথ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করে, এতে বহু শিক্ষার্থী আহত হন।
উল্লেখ্য, সিদ্দিক জোবায়েরকে গত বছরের ১৪ অক্টোবর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছিল সরকার।
৩৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন